সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ উম্মাদনা; নাটোরে জার্মান প্রবাসী সাগরের গ্রামের বাড়ি জার্মানি সাজে ভাইরাল! পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জেলা জামায়াত নেতৃবৃন্দ বিশ্বকাপে মেসিরা মাঠে নামার আগেই দল ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলার যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রতিমন্ত্রী বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হাজ্জাজ শিগগিরই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে গণবিজ্ঞপ্তি বেনজীর গ্রেফতারে নতুন তথ্য, জাতীয় সংসদে বিস্তারিত তুলে ধরলেন মন্ত্রী X Force Group-এর সহযোগিতায় বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে জবি ক্যাম্পাস

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক ৩০০০ পিস ইয়াবা সহ ০১ জন গ্রেফতার

রাকিব হাসান সাগর,নারায়ণগঞ্জ
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৬ মোট ভিউ

 

​নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর “খ” জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খান এর নেতৃত্বে এস.আই এস এম আব্দুল আজিজ সহ নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি অভিযান পরিচালনাকারী দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১.০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মজুমদার টিম্বার ফার্নিচার এর সামনে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামির কাছ থেকে প্লাস্টিকের বস্তায় সর্বমোট ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ টাকা।

 

 

আরো পড়ুন:নবীনদের স্বাগত জানাতে ফুল হাতে জবি ছাত্রদল

 

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ জানিয়েছে, নড়াইল জেলার নড়াইল থানাধীন পশ্চিম বালিয়াডাঙ্গা মূলদাইড় কুহাডাঙ্গা গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ নাহিদ মিয়া (২৫), দীর্ঘ দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলো।
ডিবি পুলিশ সূত্রে আরোও জানাযায়, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital